• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের, হামলার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: / ২৩ বার দেখেছে
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪  |  আপডেট: ৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫

মক্কা চুক্তি অনুযায়ী সৌদি আরবের সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে তিনি ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনায় দেওয়া এক বিবৃতিতে শাহবাজ শরীফ এ কথা বলেন।

তিনি বলেন, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত নতুন ত্রিপক্ষীয় মক্কা জোটের অধীনে শুক্রবার সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। পাশাপাশি সৌদি আরবের ওপর ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার নিন্দা জানাচ্ছি। পাকিস্তান ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে।

এদিকে, এক্স-এ দেওয়া একটি পোস্টে শাহবাজ শরীফ বলেন, সৌদির সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকার অটল। আমরা সৌদি আরবের তার জনগণকে রক্ষা করার এবং তার শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখার বৈধ অধিকারকে সম্পূর্ণরূপে সমর্থন করি।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর