‘শিক্ষকদের পাশে দাঁড়াই, শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাই’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মিজ কাউছার আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, বাকশিসের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, অধ্যক্ষ বিষ্ণুপদ গাইন প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
