• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটিতে জেলায় তিনজন মনোনীত

ডেস্ক রিপোর্ট: / ২০ বার দেখেছে
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২০:৪৫  |  আপডেট: ৩ অক্টোবর ২০২৬, ২০:৪৫

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলী ঘোষণা করা হয়। একই সঙ্গে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত সদস্যদের নিয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে সাতক্ষীরার তিন মুফাসসির নির্বাচিত হয়েছেন। তারা হলেন-মাওলানা মনোয়ার হোসেন মুমিন, মাওলানা মনিরুল ইসলাম বেলালি ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

তাদের মধ্যে মাওলানা মনোয়ার হোসেন মুমিন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের খুলনা বিভাগীয় সহকারী সেক্রেটারি, মাওলানা মনিরুল ইসলাম বেলালি সাতক্ষীরা জেলা সভাপতি এবং মাওলানা মনিরুল ইসলাম ফারুকী সাতক্ষীরা জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় কাউন্সিলে সংগঠনের আগামী তিন বছরের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম ও বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলী ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

সাতক্ষীরার তিন মুফাসসির কেন্দ্রীয় কার্যকরী পরিষদে স্থান পাওয়ায় জেলার ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর