• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>

কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

ডেস্ক রিপোর্ট: / ৯ বার দেখেছে
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১০:০২  |  আপডেট: ৩ অক্টোবর ২০২৬, ১০:০২

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ গাড়িবহর। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনটি লরিতে করে এই জ্বালানি রূপপুরের দিকে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (৩ অক্টোবর) সকালে ইউরেনিয়ামবাহী তিনটি লরি সড়কপথে ঢাকা ত্যাগ করে। দুপুরের মধ্যে গাড়ি বহরটি নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে। ইউরেনিয়াম পরিবহনকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী ও রূপপুর এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে, রাশিয়া থেকে রওনা হয়ে ইউরেনিয়ামবাহী বিমানটি ভারত হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি বুঝে নেন। রাতেই সেনাবাহিনীর নিরাপত্তায় তা রূপপুরে নেওয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, বিমান বন্দরে পৌঁছানোর পর থেকেই জ্বালানি রূপপুরে স্থানান্তরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি ফ্লাইটে রূপপুরের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম অ‍্যাসেম্বল বাংলাদেশে আসার কথা রয়েছে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রমও এগিয়ে চলেছে। সংশ্লিষ্টদের আশা, সব প্রক্রিয়া সফলভাবে শেষ করে আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। সবকিছু ঠিক থাকলে বছর শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর