• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন আজ শুরু ১০ বিশ্ববিদ্যালয়ের ট্রফি জয়ের লড়াই রপ্তানি বাড়লেও স্বস্তি নেই, পোশাক খাতে বাড়ছে অনিশ্চয়তা ঐতিহাসিক বন্ধুত্বকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারে তারেক রহমানের জাপান সফর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার

সাতক্ষীরায় ছুরিকাঘাতে যুবক নিহত, দোকান কর্মচারী আহত

নিজস্ব প্রতিবেদক / ২২ বার দেখেছে
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০  |  আপডেট: ৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮

সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মো. জাকারিয়া খান (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন একটি চায়ের দোকানের কর্মচারী।

শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে শহরের পশু হাসপাতালের গেটের মুখে রবিউলের চায়ের দোকানে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার বাসিন্দা ও রুচিরা বেকারীর স্বত্বাধিকারী আব্দুল গফুর খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিল পরিশোধকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে চায়ের দোকানদারের কথা কাটাকাটি হয়। জাকারিয়া সৃষ্ট বিরোধ মেটাতে গেলে তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে ওই যুবকরা। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে চায়ের দোকানের কর্মচারী বাপীও আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার পুলশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিদুর রহমান জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর