• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটার নওয়াপাড়াকে আদর্শ মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি এস এম মাসুম বিল্লাহর চার সাংবাদিকের জন্য ২০ লাখ টাকা সহায়তা দিল এবিজি ফাউন্ডেশন অতিরিক্ত বিচারপতি থেকে স্থায়ী: এক বছরেই ২২ জনের নিয়োগ আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় বাঁশ ব্যবহারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

ভোটার স্থানান্তর পুনরায় চালু করল: ইসি

নজর.কম / ১১ বার দেখেছে
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে, নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকায় গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল সংস্থাটি। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর-সংক্রান্ত আবেদন

গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

চিঠিতে আরো বলা হয়েছে, মাঠপর্যায়ের কার্যালয়ে পূর্বের ন্যায় ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করতে হবে। এরপর আবেদন যাচাই-বাছাই করে ইস্যু ও নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করতে হবে।

সুত্র: রাইজিংবিডি।

শেয়ার:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর