• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি: ডা. শফিকুর

নজর.কম ডেস্ক / ২৩ বার দেখেছে
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭  |  আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আজ সকাল ৭টায় শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশ্যে আমাদের লংমার্চ শুরু হয়েছে। এই কর্মসূচি কোনো দলীয় দাবি নিয়ে নয় বরং ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি।” শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোড এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পানির সংকটে থাকা মানুষের দুর্ভোগ দূর করার দাবিতে এই কর্মসূচি।” পাশাপাশি রাস্তা, ঘাট, হাট-বাজার ও টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

গণভোটের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছিল। সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে অপমানিত করেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নেমেছি। জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতে হবে। এই বিএনপিই করতে বাধ্য হবে। পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি জানান, এসব দাবি সাধারণ মানুষের দাবি বলেই তারা মাঠে নেমেছেন। তিনি জনগণকে কর্মসূচির সঙ্গে থাকার আহ্বান জানান।

গণভোটের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছিল। সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে অপমানিত করেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নেমেছি। জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতে হবে। এই বিএনপিই করতে বাধ্য হবে। পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকারকে আমরা বলে দিচ্ছি, আজকে ৮ দফা দাবিতে নেমেছি জনগণের জন্য, জনগণের প্রয়োজনে। ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।”

শনিবার সকাল থেকেই ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। পরে পথসভাস্থল মানুষে পূর্ণ হয়ে যায়। সকাল ১০টার দিকে ভোগড়া বাইপাসের পথসভা শেষ করে লংমার্চটি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস এলাকায় আরেকটি পথসভায় হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর