• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
কলারোয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মদ ও শাড়ি জব্দ যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচিতে অংশগ্রহণ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন শ্যামনগরে ‘এনগেজ’ প্রকল্পের অবহিতকরণ সভা সাতক্ষীরায় পুলিশের দুদিনের প্রশিক্ষণ শুরু এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় মামা ওবায়দুর গ্রেফতার চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিটের অভিযোগ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা   জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

সাতক্ষীরায় পুলিশের দুদিনের প্রশিক্ষণ শুরু

নজর ডট কম ডেস্ক / ৭ বার দেখেছে
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, দক্ষ ও পেশাদারভাবে পালনের লক্ষ্যে সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের সার্বিক নির্দেশনায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে দ্বিতীয় ব্যাচের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারত্ব, দক্ষতা, শৃঙ্খলা ও আইনানুগ আচরণের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সক্ষমতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) এ.এস.এম হাফিজুর রহমান। এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দুই দিনের প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের করণীয়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

শেয়ার:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর