• আজ- লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত বিচারপতি থেকে স্থায়ী: এক বছরেই ২২ জনের নিয়োগ আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় বাঁশ ব্যবহারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত তালায় নায়েবকে ম্যানেজ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত কপোতাক্ষ নদের পাড়ে এখন শুধুই ভিটেমাটি হারানোর আতঙ্ক আফতাবনগর-বনশ্রী সংযোগে মাইলফলক, চালু হলো ফুটওভার ব্রিজ

সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টার: / ১ বার দেখেছে
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩শ কৃতি শিক্ষার্থীদের নিয়ে “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে  সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে সংবর্ধনা ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। ‎সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ‎​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।

‎সাতক্ষীরা শহর সেক্রেটারি মোঃ নুরুন্নবী এর সঞ্চালনায় ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

‎​অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার হিসেবে প্রদান করা হয় স্মারক ক্রেস্ট, ফুল, বিভিন্ন ইসলামী বই, কলম, প্যাড ও দাওয়াতী উপকরণ। এছাড়া শিক্ষার্থীদের স্মৃতিকে ধরে রাখতে ছবি তোলার জন্য ছিল দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ফটোফ্রেম। একই সাথে সংগঠন ও সমাজ গঠনে শিক্ষার্থীদের গঠনমূলক মতামত ও দিকনির্দেশনা গ্রহণের জন্য ব্যবস্থা করা হয় একটি বিশেষ ‘পরামর্শ বোর্ড’।

শেয়ার:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর