• আজ- লোড হচ্ছে...

শ্যামনগরে ‘এনগেজ’ প্রকল্পের অবহিতকরণ সভা

নজর ডট কম ডেস্ক / ১০ বার দেখেছে
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার মানোন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানবাধিকার ও সামাজিক মূল্যবোধ রক্ষা এবং আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে ‘এনগেজ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস্) বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়ন ও বারসিকের সহযোগিতায় প্রকল্পটি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে বাস্তবায়িত হচ্ছে। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পের আওতাভুক্ত আদিবাসী মুন্ডা, দাস, জেলে ও বনজীবীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মানবাধিকার ও সামাজিক মূল্যবোধ রক্ষা এবং বিলুপ্তির ঝুঁকিতে থাকা স্থানীয় সংস্কৃতি সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি। এ ছাড়া স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ঈশ্বরীপুর, মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য এবং গ্রিন ক্লাইমেট অ্যাকশন টিমের সভাপতি ও অন্যান্য অতিথিরা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর